
কোরানুল করিমের ঘোষণা “আল্লাযি আল্লামা বিল ক্বলাম (সুরা আলাক্ব -৪)যিনি কলম দ্বারা লিখন শিক্ষা দিয়েছেন।” হাদিস ত্বলাবুল ‘ইলমে ফারিদাতুন ‘আলা কুল্লি মুসলিমিন। (হাদিস – মিসকাত) ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।”
এরই আলোকে ফটিকছড়ি উপজেলা অন্তরগত ফটিকছড়ি পৌরসভা ৩নং ওয়ার্ড শফিকীয়া দরবার শরীফের ঐতিয্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ২০০১ সালে শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রাহনুমায়ে শরিয়ত তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুর্শেদ বরহক ওস্তাদ ওলামা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাঃজিঃআঃ) প্রতিষ্ঠিত করেন। শুরু লগ্ন থেকে এই দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষ পরিচালনা পরিষদের সুষ্ঠ পরিচালনায় এবং সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী মাধ্যমে আধুনিক যোগাযোগ উপযোগী পাঠ দান করে আসচ্ছে। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১২ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের স্বীকৃতি লাভ করে। ২০২৫ সালে আলিম শ্রেণীর পাঠ দানের স্বীকৃতি লাভ করেছেন। বর্তমানে মাদ্রাসায় ৬০০ ‘শ (ছয়শত) ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে।
২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানের নামে দাখিল (এসএসসি সমমানের) পরীক্ষা স্বীকৃতি লাভ করে সেই থেকে বর্তমান পর্যন্ত সুনামের ও কৃতীতের সাথে ভাল ফলাফল অর্জন করে আসে। ২০১২ সালে ৪ জন এ+,২০১৫ ৪ জন এ+,২০২১ সালে ৪ জন এ+২৫ সালে ২ জন এ+, ২০২৬ সালে ১ জন এ + সহ বিভিন্ন গ্রেডে ভাল ফলাফল অর্জন করেছে। এই বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল রেকর্ড অনুযায়ী মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ৯ ম স্হানে রয়েছে। ভবিষ্যতে আরও ভাল ফলাফল অর্জন আশা প্রকাশ করেছেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন চৌধুরী।
এই মাদ্রাসা থেকে প্রতি বছরে দাখিল পরীক্ষায় উত্তির্ন হয়ে পরবর্তী দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি)তে ও সুনামের সহিত ফলাফল অর্জন করে থাকে। তমধ্যে কয়েকজন নাম উল্লেখ রয়েছে। মাওলানা মীর মোহাম্মদ মহি উদ্দিন ফয়েজী কাওছার, মাওলানা মোহাম্মদ আছমত উল্লাহ চৌধুরী, মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন তিনি আলিম,ফাজিল ও অনার্স মাস্টার্সে স্কলারশিপ আর্জন করে বহিবিশ্বের ২ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ হয়েছে। ১) ইন্দোনেশিয়া মোহাম্মদ সুকার্তো বিশ্ববিদ্যালয়। ২) ইরাকের কারবালা বিশ্ববিদ্যালয়ে।
মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মোহাম্মদ ফখরু উদ্দিন চৌধুরী বলেন আমরা অত্যন্ত নম্রতা ভদ্রতা আদব ও উত্তম চরিত্র গঠনের পাশাপাশি সরকারি সিলেবাস সুন্দর মনোরম পরিবেশে দ্বীনি শিক্ষা পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত গড়ে তুলে সমাজে দেশের সর্বোচ্চ শান্তি নিরাপত্তা নিশ্চিত করে আর্দশবান নাগরিক গড়ে তুলতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছি।
প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাস্টার মোহাম্মদ আবদুল মান্নান বলেন আমি বিগত এক বছর যাবত দায়িত্ব পালন কালিন মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। অভিজ্ঞ অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীদের কঠোর পরিশ্রম করে ছাত্র ছাত্রীদের দ্বীনি শিক্ষা পাশাপাশি যুগোপযোগী এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নুরুল আবছার নূরী 























