
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার (০৫ আগষ্ট) যথাযোগ্য মর্যাদায় মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই গণঅভ্যুত্থানকে স্মরণ করতে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কণ,আবৃত্তি, প্রতিযোগিতার আয়োজন করে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাথী দত্তের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে বিদ্যালয়ের হল মিলনয়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরীন আক্তার, সিনিয়র শিক্ষক জেসমিন আকতার, আবুল হাশেম, মুহাম্মদ শাহ আলম, নাহিদা আক্তার, সিরাজউদ্দৌল্লাহ, মোঃ আব্দুল কাদের, সানজিদা সুলতানা, খাতিজা খাতুন, সাথী দত্ত, রওশন জাহান, অর্পিতা সেন, আবু তৈয়ব, একরামুল হক, মাহমুদুল করিম প্রমূখ।
আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন রেজা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি 




















