
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পিইডিপি-4 এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচল ও শিক্ষা কার্যক্রম সহজ করতে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র ও চশমাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
শাহজাদপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহায়ক ডিভাইস তুলে দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেনসহ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
সহায়ক ডিভাইস পেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এসব উপকরণ তাদের দৈনন্দিন জীবন ও শিক্ষাগ্রহণকে আরও সহজ ও স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মো: কিবরিয়া খান সজল শাহজাদপুর প্রতিনিধি 






















