
ঢাকার আশুলিয়ার টংগাবাড়ি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সরকার।
পূজামণ্ডপে উপস্থিত হয়ে তিনি পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন এবং আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম সরকার সাভার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
নাসির দেওয়ান আশুলিয়া প্রতিনিধি 
























