11:45 pm, Sunday, 25 October 2026

কেশবপুর মাগুরাডাঙ্গা ত্রিপল্লী পূজা উদযাপন কমিটি আয়োজনে বস্ত্র বিতরণ

যশোর, কেশবপুরের মাগুরাডাঙ্গা ত্রিপল্লী পূজা উদযাপন কমিটি আয়োজনে সারাদিন ব্যাপী মহা নবমী পূজানুষ্ঠান শেষে, কেশবপুর চারুপীঠ একাডেমীর পরিচালনায় সংগীতানুষ্ঠানসহ বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর-২৬) বিকেল ৪ টায় মন্দির প্রাঙ্গনে প্রবিত্র গীতা থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উলুধ্বনীর ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু-এর সভাপতিত্বে এবং মন্দির কমিটির সহ-সম্পাদক সুমন কুমার দাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সী আলাউদ্দীন আজাদ (এন ডি সি), সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন, তপন চন্দ্র মজুমদার (সাবেক সচিব, ভাইস চেয়ারম্যান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুপক সিংহ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়।

এর পর প্রধান অতিথি মুন্সী আলাউদ্দীন আজাদ (এন ডি সি), সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিজ হাতে উৎসবমূখর পরিবেশে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট যশোর, আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কেশবপুর, মোছাঃ আনজু মনোয়ারা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তাগণসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরদীতে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের চেষ্টা

কেশবপুর মাগুরাডাঙ্গা ত্রিপল্লী পূজা উদযাপন কমিটি আয়োজনে বস্ত্র বিতরণ

Update Time : 08:34:46 pm, Tuesday, 20 October 2026