
খুলনা-৪ (১০২) নির্বাচনী এলাকার জনগণের সেবা কার্যক্রম আরও গতিশীল ও সহজ করতে দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দপ্তর সচিব হিসেবে মোঃ রেজাউল ইসলাম রেজা এবং সহকারী দপ্তর সচিব হিসেবে শিহাবুল ইসলাম সিহাবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবনিযুক্তরা নির্বাচনী এলাকার অন্তর্গত রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার জনসাধারণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সরকারি দপ্তরগুলোর সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং দাপ্তরিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতি আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তর ও জনসাধারণকে নবনিযুক্ত দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিবের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এস এম নুর ইসলাম 

























