
কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর২৬) সকালে কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাসডাঙ্গা যুব সমাজের আয়োজনে ব্যাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ।
উদ্বোধনী ম্যাচে উপজেলার হাবাসপোল বনাম সুজাপুর দল মুখোমুখি হয়। খেলায় সুজাপুর দল বিজয়ী হয়।খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
খেলায় স্থানীয় ইউপি সদস্য শহীদ কামাল মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার রেজাউদ্দৌলা নিজাম।
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 




















