
ঢাকার আশুলিয়ার আউকপাড়া পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সরকার। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে গিয়ে তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হন। এ সময় তাঁর পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য, নুরুল ইসলাম সরকার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
আসাদুজ্জামান আশুলিয়া 























