
সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামকে আহত করার ঘটনাকে কেন্দ্র করে মোঃ খায়রুল আলমকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও মনগড়া বলে দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
প্রতিবাদকারীদের দাবি, একটি কুচক্রী মহল ও বিআরটিএকেন্দ্রিক দালাল চক্রের যোগসাজশে মোঃ খায়রুল আলমকে বিতর্কিত করার উদ্দেশ্যে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। তাঁরা বলেন, যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে কাউকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা অনৈতিক ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
এ ঘটনায় প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং কোনো ভুল তথ্য প্রকাশিত হয়ে থাকলে তা সংশোধনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























