
অনলাইনভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ কক্সবাজার ডট নেট-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নূর মোহাম্মদ নূর।
রবিবার (০৪ অক্টোবর) নিউজ কক্সবাজার ডট নেট-এর প্রকাশক ও সম্পাদক মোঃ হেফাজ উদ্দিন নয়ন আনুষ্ঠানিকভাবে সাংবাদিক নূর মোহাম্মদ নূরের গলায় প্রতিষ্ঠানের আইডি কার্ড পরিয়ে দেন এবং তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নিউজ কক্সবাজার ডট নেট-এর ব্যবস্থাপনা সম্পাদক জনাব পরিমল কান্তি দাশ।
নতুন দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক নূর মোহাম্মদ নূর বলেন, সাংবাদিকতার মূল উদ্দেশ্য হচ্ছে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করা। বস্তুনিষ্ঠতা, তথ্যের নির্ভুলতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করে নিউজ কক্সবাজার ডট নেটকে আরও সমৃদ্ধ করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজ কক্সবাজার ডট নেট কর্তৃপক্ষ জানায়, বর্তমান সময়ে সংবাদমাধ্যমের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি অনলাইন নিউজ পোর্টালের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তথ্য যাচাই, নিরপেক্ষতা, জনস্বার্থ, সংবাদিকতার নীতিমালা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করা। সেই লক্ষ্যেই দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিকদের সম্পৃক্ত করে সংবাদমাধ্যমটির কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ হেফাজ উদ্দিন নয়ন বলেন, “বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে নিউজ কক্সবাজার ডট নেটকে পাঠকের আস্থার একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।” তিনি আরও বলেন, কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, সম্ভাবনা, উন্নয়ন, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, মানবিক কর্মকাণ্ড, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের সংবাদ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারও প্রতি পক্ষপাত নয়; বরং সত্যতা যাচাই করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই নিউজ কক্সবাজার ডট নেটের অঙ্গীকার।
কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের গল্প তুলে ধরতে ইতোমধ্যে নিউজ কক্সবাজার ডট নেট কাজ করে যাচ্ছে। আধুনিক ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত সংবাদ আপডেট, অনুসন্ধানী প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, সাক্ষাৎকার এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলির তাৎক্ষণিক সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
সাংবাদিক নূর মোহাম্মদ নূরকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদানকে নিউজ কক্সবাজার ডট নেটের সম্পাদকীয় কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নতুন দায়িত্বে সাংবাদিক নূর মোহাম্মদ নূরের সাফল্য কামনা করে নিউজ কক্সবাজার ডট নেট পরিবার আশা প্রকাশ করেছে—সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সামনে রেখে তাঁর নেতৃত্বে সংবাদমাধ্যমটির সম্পাদকীয় কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং পাঠকের আস্থা আরও সুদৃঢ় হবে।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার 
























