
জার্মানির সরকারি স্কলারশিপ ‘ডয়েচল্যান্ডস্টিপেন্ডিয়াম’ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী কাজী বনি আমিন। জার্মানির খ্যাতনামা ‘হামবুর্গ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস’ (HAW Hamburg)- থেকে বাংলাদেশি বনি আমিন এই মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জন করেছেন। জার্মানে এটি অন্যতম একটি সম্মানজনক স্কলারশিপ। বনি আমিন ‘বিএসসি ইন ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং’ (BSc in Information Engineering) বিষয়ে পড়াশোনা করছেন। এই স্কলারশিপের আওতায় প্রতি মাসে তিনি ৩০০ ইউরো করে আর্থিক সহায়তা পাবেন। কাজী বনি আমিন পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা, তাঁর পিতার নাম মো. রুহুল আমিন কাজী।
বাউফল প্রতিনিধি 























