
রবিবার (৩০ আগস্ট)হাটহাজারী উপজেলা প্রশাসন ও হাটহাজারী পৌরসভা কর্তৃক রামগড় সড়কের উভয়পাশে ত্রিবেণী মোড় ও কাচারি সডকে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান প্রশস্তকরণ, ময়লা ফেলে ড্রেন ভরাটকরণ ও মোড়ে অস্থায়ী দোকান বসিয়ে যানজট সৃষ্টি ও জনদূর্ভোগ তৈরি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৫টি মামলায় ৪৫,০০০/- জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এছাড়াও অন্যান্য দোকানীকে সতর্ক করা হয়েছে যাতে নিজ নিজ অবস্থান থেকে ফুটপাত ও রাস্তা দখল না করেন এবং প্রশাসনের নির্দেশনা মেনে জনগণের নিরাপদ সড়ক ব্যবহার ও চলাচলে সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ