
নাটোরের সিংড়ায় চলনবিলে খড়বোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় খড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে শহরবাড়ী গ্রাম থেকে গবাদিপশুর জন্য খড় কিনে নৌকায় বোঝাই করে বাড়ির উদ্দেশে রওনা হন ফরহাদ আলী। নৌকাটি চলনবিলের ওপর দিয়ে যাওয়ার সময় নৌকা চালানোর বাঁশের লগি পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সংস্পর্শে আসে।
এ সময় মুহূর্তের মধ্যেই নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদ আলীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ