
ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে যাতায়াত এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে সায়েদাবাদ বাস টার্মিনাল-এ একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এ কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকা মেট্রো-২ সার্কেলের তত্ত্বাবধানে।
ভিজিল্যান্স টিমের নেতৃত্বে রয়েছেন সৈয়দ আইনুল হুদা চৌধুরী, উপ-পরিচালক, ঢাকা মেট্রো-২ সার্কেল। মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করছেন আনিসুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তাদের নেতৃত্বে সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন পরিবহন কাউন্টার পরিদর্শন করে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে টার্মিনালের বিভিন্ন স্থানে ভাড়া চার্ট টানানো হয়েছে এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হচ্ছে।
এছাড়া প্রতিদিন মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সচেতন করা হচ্ছে এবং পরিবহন মালিকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, এই ভিজিল্যান্স ও সচেতনতামূলক কার্যক্রম ২১ মে ২০২৬ তারিখ থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ