
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার সম্প্রতি বোতলা বেড়িবাঁধ সংলগ্ন সুইচগেট এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ সহকারে শোনেন। স্থানীয়দের সঙ্গে আন্তরিক মতবিনিময়ের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি স্থানীয় ফুটবলপ্রেমী যুবকদের মাঝে ফুটবল উপহার দেন। তার এই উদ্যোগে এলাকার যুবসমাজ আনন্দ প্রকাশ করে এবং খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন।
স্থানীয়রা জানান, আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছেন। সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে তার অংশগ্রহণ যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ