
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মোসাম্মাৎ সুমি রহমান (বর্তমান নাম)। তিনি বর্তমানে রামগতি উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, ইসলাম ধর্মের সামাজিক রীতি-নীতি, অনুশাসন এবং তৌহিদী আদর্শের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা ও গভীর অনুরাগ থেকে তিনি এই সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করার উদ্দেশ্যে বিজ্ঞ নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেন এবং নিজের নতুন নাম ‘সুমি রহমান’ গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সুমি রহমান জানান, “আমি সম্পূর্ণ নিজ ইচ্ছায়, কারো চাপে না পড়ে এবং স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জীবনের বাকিটা সময় মহান আল্লাহর হুকুম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর দেখানো সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে চাই।”
তিনি যেন নতুন জীবনযাত্রায় দ্বীনের ওপর অবিচল থাকতে পারেন, সেজন্য সহকর্মী ও পরিচিতজনসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ