মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মহশিন বিশ্বাসের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ।
তাকে বিদ্যালয় থেকে অপসারণ ও বিচারের দাবিতে,বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল, বের হয়ে কয়েকশো শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী,সাচিলাপুর বাজারে প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন।
দারিয়াপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ।
সাবেক চেয়ারম্যান মছিউল আজম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, আনোয়ার হোসেন।
দারিয়াপুর ইউনিয়ন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,শাহজাহান শেখ।
সব্দালপুর ইউনিয়ন বিএনপির নেতা,মামুন মৃধা ।
মোঃ সুজন শেখ।
ডা• রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন ।
এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম বলেন, মহাশিন বিশ্বাস বিদ্যালয়ে থাকার অধিকার আর রইলনা তিনি নৈতিকতা হারিছেন, অতিতেও সে এরকম ঘটনা ঘটিয়েছেন, এবিয়ে আমি আমার ক্ষমতার মধ্যে থেকে যা যা করার ইনশাল্লাহ করেছি,তাকে তাতক্ষনিক শোকজ সহ সব করা হয়েছে,বিস্তারিত পদক্ষেপ নেওয়ার জন্য শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়েছে।
অভিযুক্ত অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহশিন বিশ্বাসকে,বিদ্যালয় থেকে অপসারণ সহ উপযুক্ত বিচারের দাবি তুলে ধরে বিক্ষোভ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ