
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদায় অবস্থিত আল গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অজিউল্লাহ। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন আল গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ।
মতবিনিময় সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব ও শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি অজিউল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ