অদ্য ১০ আগস্ট, ২০২৬ খ্রি তারিখে লক্ষ্মীপুর সদর চকবাজার এলাকায় বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে বর্ণিত প্রতিষ্ঠানগুলোতে যথাযথ লাইসেন্স না থাকায় এবং অবৈধ জাল সরবরাহের অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন,২০১০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এ সর্বমোট ৪০০০০( চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। এসময় আনুমানিক ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং সোহানা খন্দকার।অভিযান পরিচালনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং তার প্রতিনিধি, জেলে প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ