উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রূপসার যৌথ উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে সহায়তায় প্রতিবন্ধী সহায়ক উপকরণ হুইলচেয়ার, ট্রাই সাইকেল,হেয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ শুক্রবার ।
অনুষ্ঠানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেন, “উপজেলা প্রশাসন ও রূপসা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক। আমাদের সংবিধানে এবং বিএনপির সরকারের আমলে সমাজের সকল পিছিয়ে পড়া ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের মূলধারায় ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের সহায়ক উপকরণ বিতরণের মাধ্যমে শারীরিকভাবে অক্ষম মানুষের চলাফেরা সহজ হবে এবং সমাজে তারা স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা পাবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিত্কার সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রাথমিকভাবে ২০টি হুইলচেয়ার সহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয় এবং পরবর্তীতে আরও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরফদার সাইফুল ইসলাম, কনসালটেন্ট ডাক্তার সুবীর দেবনাথ, ডাক্তার বিজন বিশ্বাস, থেরাপি সহকারী আল আমিন, অডিওমেট্রিশিয়ান খান মোঃ শফিকুল ইসলাম এবং অফিস সহকারী আরাফাতসহ সেবা কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া জেলা ও থানা পর্যায়ের বিএনপির স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ