
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় রাশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কূটনীতিকদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রুশ দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর মিঃ ভ্যাচেসলাভ সেন্টুরিন ও অন্যান্য কূটনীতিকদের উপস্থিতিতে মিসেস নাজনীন সুলতানা এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান শ্রী সুনীল শুভ রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ক্রেস্ট ও অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট রুশ ও বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার প্রশংসা করা হয়।
এ সময় রুশ দূতাবাসের অন্যান্য কূটনীতিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ