ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রশিদ জানান, সভাপতি পদে ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পান ১৩২ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পান ১৮৪ ভোট।
নির্বাচন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, জেলা সহ-সভাপতি বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক জাকিরুল ইসলাম এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর উপজেলার শিক্ষকরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটিকে শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচনে উচ্চ উপস্থিতির চিত্র তুলে ধরে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ