ঝালকাঠির রাজাপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সুমন মৃধা নামে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার হাজিরহাট বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খালেকের স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন সুমন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মৃধা রাজাপুরের হাজিরহাট বাজারে বিকাশের ব্যবসা করেন। ১৭ অক্টোবর (শনিবার) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খালেকের স্কুলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে তাঁর সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত সুমন মৃধা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. রুস্তুম মৃধার ছেলে। হামলার পর স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয়েছে।
হঠাৎ এ হামলা ও ছিনতাইয়ের ঘটনায় হাজিরহাট বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যস্ত বাজার এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ