মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী তাজরী মনি। তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
তাজরী মনির শিক্ষাজীবনের সাফল্যের ধারাবাহিকতা আগেও ছিল। ২০২৪ সালে উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে। পরবর্তীতে উচ্চমাধ্যমিক পর্যায়েও নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার গৌরবও অর্জন করে তাজরী মনি। পড়াশোনার পাশাপাশি তার এই অর্জন ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাজরী মনি চিংগুড়িয়া নূরুল ইসলাম হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাদিয়া আফরোজের সন্তান। মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের নিরলস প্রচেষ্টায় সে এ সাফল্য অর্জন করেছে।
তাজরী মনি এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দিত। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ