সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরকে সৌজন্য উপহার দিয়েছে মুকসুদপুর প্রেসক্লাব।
রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও মাহমুদ আশিক কবিরের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
গত ২৬ সেপ্টেম্বর মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে মংলা-সুন্দরবনে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। ওই আনন্দ ভ্রমণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে এ সৌজন্য উপহার প্রদান করা হয়।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম ইউএনও মাহমুদ আশিক কবিরের হাতে উপহারটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন, সদস্য মো. নূর আলম শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মুকসুদপুরের উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ