
গোপালগঞ্জের মুকসুদপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউর রহমান ফরিদ মুন্সী (ফরিদ মুন্সী)সহ ৪০ জন নেতা আওয়ামী লীগের বিভিন্ন পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৩ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শফিউর রহমান ফরিদ মুন্সী। তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তার সঙ্গে থাকা ৪০জন নেতা আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব পালন করলেও ৩ আগস্ট ২০২৬ থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি এবং পদত্যাগকারী নেতারা আর সম্পৃক্ত থাকবেন না।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং সবাইকে তাদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত পদত্যাগকারী নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ