
মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান। অসহায় এক নারীর পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
আজ ওই অসহায় নারীর হাতে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন ইউএনও মোঃ হাসিবুল হাসান। শুধু আর্থিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ থাকেননি তিনি; পরম মমতায় নারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দেন, ভবিষ্যতেও ওই নারীর জন্য সরকারি-বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে প্রশাসনের একজন কর্মকর্তার এমন আন্তরিক উপস্থিতি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।
অসহায় মানুষের প্রতি প্রশাসনের সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা স্থানীয়দের। ইউএনও মোঃ হাসিবুল হাসানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ