চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক টিম। এ ঘটনায় অভিযুক্ত মোঃ রাজু (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার ০১নং বাগান বাজার ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার বাসিন্দা মোঃ রাজুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রাজুর বসতঘরের দক্ষিণ পাশের কক্ষের খাটের নিচ থেকে ১ কেজি ৭৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযুক্ত রাজু শান্তিনগর এলাকার মোঃ বাছির মিয়ার ছেলে। তার মায়ের নাম মৃত শাহেনা বেগম ওরফে শানু বেগম।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাকে পলাতক আসামি করে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ