
ঝালকাঠির ভিমরুলীর বিখ্যাত ভাসমান পেয়ারা বাগান দেখতে এসে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে মো. সানি (১৩) নামে এক কিশোর। শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
স্থানীয় সূত্র জানায়, রাজাপুর উপজেলা থেকে ১৫ সদস্যের একটি ভ্রমণদল ট্রলারে করে ভিমরুলী আসে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও দুপুরের খাবার শেষে সবাই খালে গোসল করতে নামে। একপর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ঝাঁপ দেওয়ার পর আর পানির ওপর ভেসে ওঠেনি সে।
স্বজন, স্থানীয় বাসিন্দা ও উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন বলেন, “নিখোঁজ কিশোর মো. সানিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ