গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা হাডুডুর আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছিল পিরোজপুরের ভাণ্ডারিয়ার পৈকখালী। শুক্রবার বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬ নম্বর উত্তর পৈকখালী মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট হাডুডু খেলা।
খেলায় উত্তর পৈকখালী ও মালিয়ার হাট দল অংশ নেয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে প্রতিযোগিতা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় মালিয়ার হাট দল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ভাণ্ডারিয়া উপজেলা যুবদল নেতা নাজমুল হাসান (আরিফ)। খেলা পরিচালনা করেন ভাণ্ডারিয়া বিহারি পাইলট হাইস্কুলের শিক্ষক শফিকুল ইসলাম আজাদ ও শহীদ স্যার।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান (আরিফ) বলেন, হাডুডু আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। আজও এই খেলা মানুষের মনের আনন্দের খোরাক। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ সমাজের দিকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
খেলা দেখতে পৈকখালীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে জড়ো হন। দর্শকদের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবের আমেজে। দীর্ঘদিন পর গ্রামীণ ঐতিহ্যের এই খেলা দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ