
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে ভাণ্ডারিয়া থানাধীন সর্দারপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে আবুল কালাম সরদার (৪৫)-কে গাঁজাসহ আটক করে পুলিশ। তিনি সর্দারপাড়া এলাকার মৃত বাদশা সরদারের ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।
দণ্ডাদেশ কার্যকর শেষে সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ