
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গণমুক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মুচির খালের দুই পাড়ে তালগাছ রোপণ ও অন্যান্য ফল বৃক্ষের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ভাণ্ডারিয়া পৌরসভার সরদারপাড়া মুচির খালের মুচির খালের দুই পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। গণমুক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,
মো. আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমবায় কর্মকর্তা পঙ্কজ কুমার চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. মইনুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার বিএনপি সাবেক যুগ্ম আহবায়, মো. গোলাম মোস্তফা সরিফ
যুবনেতা মো. অন্ত সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণ গণমুক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি পঙ্কজ কুমার চন্দ্র বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ৩০ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় ভাণ্ডারিয়ার সরদারপাড়া মুচির খালের দুই পাড়ে তালগাছ ও ফলবৃক্ষের চারা রোপন করা হয়।
গণমুক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিসহ পিরিজপুর জেলার অন্যান্য সমিতি মিলে এ পর্যন্ত জেলা সমবায়ের অধীনে প্রায় দশ হাজার গাছ রোপণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ