মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার জানান, স্বামী দিনু ব্যবসার জন্য তার পরিবারের কাছে আরও ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মা'রধর করা হয়। একপর্যায়ে ধারালো অ'স্ত্র দিয়ে গাল ও হাতে আ'ঘাত করে মাথার চুল কেটে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্র জানায়, সাত বছর আগে দিনু মিয়ার সঙ্গে মীমের বিয়ে হয় এবং তাদের পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। মীমের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য নির্যা'তন করা হতো তাকে। এর আগেও কয়েক দফায় প্রায় ৬ লাখ টাকা নেয় অভিযুক্ত। সম্প্রতি নতুন করে সেলুন ব্যবসার জন্য ৫ লাখ টাকা দাবি করা হলে তা দিতে না পারায় এ নির্যাত'নের ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ