
ভোলার বোরহানউদ্দিনে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নুরে আলম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারী আদালতে অভিযোগ করলে আদালতের নির্দেশে ২৩ জুলাই অভিযোগটি থানায় পৌঁছায় এবং পরদিন ২৪ জুলাই মামলা রুজু করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চকডোষ ৮ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় কর্মরত থাকায় তিনি দুই সন্তান নিয়ে বাড়িতে বসবাস করতেন। অভিযোগ, নুরে আলম বিভিন্ন সময় ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে তাকে একাধিকবার সতর্কও করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও ওই নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০২৫ সালে একটি মামলা দায়ের করা হয়। পরে বিষয়টি আপসের মাধ্যমে নিষ্পত্তি হলেও অভিযুক্ত ব্যক্তি আবারও তাকে উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘরের পেছনের সুপারি বাগানে যান। সেখান থেকে ফেরার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরে আলম পেছন থেকে তার মুখ চেপে ধরে সুপারি বাগানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে মাটিতে ফেলে পোশাক খুলে ফেলার চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী ধস্তাধস্তি করে অভিযুক্তের হাত সরিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ধস্তাধস্তির সময় ওই নারী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ১১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে ১৪ জুলাই থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ করে আদালতে মামলা করেন ভুক্তভোগী। আদালত থেকে পাঠানো অভিযোগের ভিত্তিতে বোরহানউদ্দিন থানায় মামলা রুজু করা হয়েছে।
সরেজমিনে তদন্ত করার সময় আসামির বক্তব্য নেওয়ার চেষ্টা কালে নিকটতম প্রতিবেশীরা জানান সাংবাদিক আসার খবর পেয়ে আসামির বাড়ির সমস্ত লোকজন সটকে পড়ে। আসামীর কাছে একাধিক বার কল করা হলেও আসামি নিজে ফোন রিসিভ না করে অন্য লোক বিশেষ করে ওনার স্ত্রী কে দিয়ে ফোন রিসিভ করিয়ে বলছেন বাসায় নেই।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানিয়েছেন আইনি প্রতিক্রিয়ায় ব্যবস্থা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ