পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুল জান্নাতের সভাপতিত্বে মাদার বুনিয়া ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর সুস্বাস্থ্য, শিক্ষা সচেতনতা এবং সামাজিক উন্নয়ন বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী অংশগ্রহণ করেন। সভায় বাল্যবিবাহের কুফল, মাতৃ ও শিশুস্বাস্থ্যের গুরুত্ব, নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রওজাতুল জান্নাত বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা মেয়ে শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। তিনি উপস্থিত নারীদের বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন এবং সুস্থ ও সচেতন সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বৈঠকে অংশগ্রহণকারীরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং সরকারি সেবাসমূহ সম্পর্কে অবহিত হন। এ ধরনের উঠান বৈঠক জনসচেতনতা বৃদ্ধি ও নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় এবং সমাজ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ