
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির প্রসারে কক্সবাজার শহরের গোলদিঘীপাড়স্থ হলি চাইল্ড স্কুলের উদ্যোগে একদিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর সুপারিনটেনডেন্ট প্রীতি দেবী। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন দক্ষ শিক্ষকই পারে শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে। তাই সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।
বাংলা বিষয়ের প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন মোঃ মাজহারুল ইসলাম। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের পাঠ পরিকল্পনা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান এবং বাংলা ভাষা শিক্ষার আধুনিক কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, কোষাধ্যক্ষ হাফেজ মোঃ আতারেক, ড্যাফোডিল কিন্ডারগার্টেন, খুরুশকুলের প্রধান শিক্ষক তছলিমা আক্তার এবং ইসলামী ব্যাংক মডেল স্কুল, রামুর প্রধান শিক্ষক রোহেনা আক্তার।
কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে প্রশিক্ষণ-সংশ্লিষ্ট বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, হলি চাইল্ড স্কুল, কক্সবাজার সদর-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালাটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ