বরগুনা জেলার বেতাগী উপজেলার ৩৯ নং কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ইমরানুল হক।
সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জনাবা শামসুন্নাহার সুমি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা কামরুন নাহার রেখা, ইউপি সদস্য জনাব মোঃ খোকন খান, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সদস্য জনাব আফজাল হোসেন মির্জা এবং নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মা-বাবা ও অভিভাবকরা উপস্থিত থেকে তাদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন করণীয় বিষয় নির্ধারণ করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ইমরানুল হক সকল শিক্ষকদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। বক্তারা বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, বিদ্যালয়টিতে বর্তমানে মোট শিক্ষার্থী ২০১ জন এবং মোট শিক্ষক ৯ জন।
শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির এমন সমন্বিত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ