
ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি।
"রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।
আজ শনিবার সকালে মৎস্য অধিদপ্তর, বরগুনা এর আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বরগুনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা "জাতীয় মৎস্য পক্ষ ২০২৬" লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বিভিন্ন প্রজাতির মাছের কাট-আউট হাতে নিয়ে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে পালিত হবে।
এসময় মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও এর উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সচেতন হতে হবে। নদী-নালা ও জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে হবে। মৎস্য সম্পদ টেকসই করতে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ