
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা ৩নং নারায়ণহাটে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মুহরম আলী (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
১৭ অক্টোবর শনিবার রাত ৮টার দিকে ফটিকছড়ি উত্তর উপজেলার ৩নং নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্ম এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহরম আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি ওই পোল্ট্রি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও খামারে কাজ করছিলেন মুহরম আলী। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে রাত ৯টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট মুহরম আলীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ