
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জনপ্রিয় স্থানীয় পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম (২৫)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া গ্রামের আসমত আলী মোল্লা বাড়ির পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ছেলে।
৩ অক্টোবর শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন।
সাইফুল ইসলাম হেয়াকো বাজারে পরিচিত স্বনামধন্য পল্লী চিকিৎসক। তার পরিবারের সদস্যরা জানায়, কয়েক দিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইফুল। ৩ দিন আগে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর থেকে সাইফুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার বিকাল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ