
কৃষকদের সরকারি সেবা ও সহায়তা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভান্ডারিয়ায় ১,৬২৪ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন আহম্মদ সোহেল মনজুর এমপি, প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এ সময় তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের প্রাপ্য সরকারি সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সেবা ও সহায়তা আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রকৃত কৃষকরা যাতে তাঁদের প্রাপ্য সুবিধা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজম করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ