আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরে পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ