শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দি পিরোজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু'র আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।
পিরোজপুর পৌরসভা নয়টি ওয়ার্ড ২ হাজার অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, পিয়াজ আলু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ