পিরোজপুরে পুলিশের যৌথ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন এবং জানান, পিরোজপুর সদর উপজেলার জুসখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা রয়েছে।
সজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে তার বাড়ির পাশের একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
আটক সজীব সরদার (২০) পিরোজপুর সদর উপজেলার ১ নং শিকদার মল্লিক ইউনিয়নের জুসখোলা গ্রামের জাফর সরদারের ছেলে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, সজীব ঢালাই কাজের সঙ্গে জড়িত ছিল।
পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলার প্রতিটি থানায় নিবিড়ভাবে টহল ডিউটি পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে।”
তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ