আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বইতে শুরু করেছে ভোটের হাওয়া। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা— কে হচ্ছেন আগামী দিনে ৫ নং চিতলমারী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি? এই নির্বাচনী ডামাডোলের মধ্যেই সাধারণ ভোটারদের আগ্রহ ও চাহিদার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেম্বার পদপ্রার্থী মো: শফিকুল ইসলাম।
জানা গেছে, সাধারণ ভোটারদের আস্থা অর্জনে তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের অধিকার আদায়ে সব সময় সম্মুখ সারিতে দেখা যায় তাকে। দলীয় পরিচয়ের বাইরেও একজন শিক্ষিত, মার্জিত, সৎ ও দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মো: শফিকুল ইসলাম আদর্শের প্রশ্নে বরাবরই আপোষহীন। তিনি কখনও লক্ষ্যভ্রষ্ট হননি। নিজের নীতি ও আদর্শ থেকে একচুলও সরে না দাঁড়ানোয় সাধারণ মানুষের মনে তার প্রতি গভীর আস্থা ও ভালোবাসার জন্ম নিয়েছে।
এলাকাবাসীর মতে, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, বয়স্ক ও বিধবা ভাতা সহ সরকারি সকল সুবিধা গরিব ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
বর্তমান প্রেক্ষাপটে ৫ নং চিতলমারী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মো: শফিকুল ইসলামের মতো একজন শিক্ষিত, ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির জনপ্রতিনিধি পাওয়া সময়ের দাবি বলে মনে করেন সাধারণ মানুষ ও তৃণমূলের নেতা-কর্মীরা। ভোটারদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনই আগামী নির্বাচনে তার সবচেয়ে বড় শক্তি। স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে সাধারণ মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ