
নিয়ামতপুরে ৩৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৩ অক্টোবর)সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘির হলুদি ডাঙ্গা গ্রামের ইসরাইলের ছেলে ইসাহাককে (৫৫) ফেনসিডিল ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ইসহাকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। এই মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ