রাজধানীর মানিকনগর আইডিয়াল বিএম কলেজে আজ সকালে শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ স্যানিটেশন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান সহ সচেতন মুলক লিফলেট বিতরণ করেন সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি। সিইডিএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক এম নাসির উদ্দীন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সিইডিএস এর উপদেষ্টা মোঃ আমীর হোসেন তোতা। অনুষ্ঠান পরিচালনা করেন অএ কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাইন উদ্দিন ভূইয়া, বক্তব্য রাখেন মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, লাভলী বেগম ও হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
মোঃ আমীর হোসেন তোতা বলেন, সমাজে এখনও মাসিক স্বাস্থ্য নিয়ে নানা ধরনের কুসংস্কার ও সংকোচ বিদ্যমান। এসব ভুল ধারণা দুর করে কিশোরীদের আত্মবিশ্বাসী সচেতন করে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাই কে এক যোগে কাজ করতে হবে।
অধ্যাপক এম নাসির উদ্দীন মুন্সী বলেন, নারীর প্রতি সহিংসতা হ্রাস ও নারীর যৌন এবং প্রজনন স্বাস্থ্যের অধিকার সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ সচেতনতা বোধ জাগ্রত করাই সিইডিএস কর্তৃক ক্যাম্পিং রাজধানী সহ দেশের ৬৪ টি জেলায় কার্যক্রম চলবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ