প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:৫৯ এ.এম
তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবীতে মানববন্ধন

তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবীতে মানববন্ধন
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবীতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগন। রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের হাজীর হাট লঞ্চঘাট এলাকায় ভাঙনের শিকার নারী-পুরুষ, শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন পেশা শ্রেনির লোকজন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন।
ভঙনের শিকার এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন-বাংলাদেশ ইসলামী আন্দোলন দশমিনা শাখার উপদেষ্টা আজবাহার প্যাদা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক হাওলাদার, দশমিনা সদর ইউনিয়নের গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ওহিদুজ্জামান, হাজীর হাট বাইতুল ফজল জামের মসজিদের ইমাম হাজেজ কারী ওবায়দুল্লা,হাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন সিপাই ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন-গত কয়েক বছরের অব্যাহত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙনে ফসলি জমি, বসতবাড়ি ও পাকা সড়ক সহ বহু স্থপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রায় প্রতিটি পরিবার ৪-৫ বার নদী ভাঙনের শিকার।। সহায় সম্পত্তি হারিয়ে অনেকে এখন ছিন্নমূল। সম্প্রতি আবার নদী ভাঙন তীব্রতর হয়েছে। অস্থায়ী কোন কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবি জানান তারা।
তারা আরও বলেন-নদী ভাঙ্গন ঠেকাও, নৌপুলিশ ফাড়ি, হাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়,
হাজীর হাট বায়তুল ফজল জামে মসজিদ ও হাজীকান্দা বাঁচাও!
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ