তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা সালেহ মোঃ আদনান বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগের কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করেন তিনি। বরগুনা জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর ২০১০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে রাজধানীর রাজনীতিতে সক্রিয় হন।
বরগুনা সরকারি কলেজে অধ্যয়নকালে ১/১১-এর সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন আদনান। পরবর্তী সময়ে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে হামলা ও নির্যাতনের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নিতে হয় তাঁকে। পরে তাঁকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে।
দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তাঁর পরিচিতি তৈরি হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেন। এছাড়া বিএনপির এক দফা দাবির আন্দোলনকে কেন্দ্র করে আয়োজিত বিভাগীয় সমাবেশ, তারুণ্যের সমাবেশ, রোডমার্চ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন হরতাল-অবরোধেও সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়।
ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলকে ঘিরে সৃষ্ট সংকটের সময়ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলেও দলীয় নেতাকর্মীরা জানান।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে আসন্ন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে সালেহ মোঃ আদনানের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ