ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, "বিএনপি 'জুলাই সনদ' বাস্তবায়নে পুরোপুরি বদ্ধপরিকর। একটি মহল বা দল এই জুলাই সনদ নিয়ে নানা ধরণের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।" দেশবাসীকে এই বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের নির্বাহী সচিব মো. ইমরান শাহরিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত, জেলা ছাত্রদলের আহ্বায়ক আলী হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন।
এছাড়াও সভায় জেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ